বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ইউসুফ আলী মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষক সমাজ সবচেয়ে অবহেলিত। তাদের বেতন, চিকিৎসা ভাতা এবং বাড়িভাড়া কেবল নামমাত্র। আদর্শ শিক্ষক ফেডারেশন ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে পৌঁছে এই বেতন কাঠামোর আমূল পরিবর্তন সাধন করবে। এজন্য শিক্ষকদের কুরআন-হাদীসের আলোকে আদর্শ শিক্ষক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে হবে। গাছের মতো ভালো ফল পেতে হলে ভালো বীজ বপন করতে হয়। রাসুল (সা.) পৃথিবীতে আদর্শ শিক্ষক হয়ে এসেছিলেন, অথচ আজকের সমাজে শিক্ষকরা যথাযথ মূল্যায়ন পান না। দাবি আদায়ে রাজপথে নামতে হয় — এটা অত্যন্ত দুঃখজনক।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, মাদ্রাসা পরিষদের জেলা সভাপতি মাওলানা জহুরুল ইসলাম মামুন, কলেজ বিভাগের সভাপতি ড. আব্দুর রহমান, উপজেলা উপদেষ্টা আব্বাস উদ্দিন এবং পৌর উপদেষ্টা মাহের আলী।

সমাবেশটি সঞ্চালনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক শাহিন সাহিদ।

শিক্ষক সমাজের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031