পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মশালা

এম জালাল উদ্দীন ; তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা পৌরসভার আয়োজনে কর্মসূচির শুরুতেই পৌরসভা চত্বরে পৌরসভার কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরবর্তীতে তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৬ ও ৯ ওয়ার্ড সদস্য বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা ও ৩, ৪ ওয়ার্ড সদস্য অনাথ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ডা. ইব্রাহীম গাজী, প্রভাষক খান সেলিম, এসআই শামীম,সমন্বয়ক মোঃ আব্দুল কাদের নয়ন। এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফসিয়ার রহমান মহিলা কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031