মঠবাড়িয়ার উন্নয়নে জেলা প্রশাসকের সর্বাত্মক আশ্বাস

মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সর্বাত্মক উন্নয়নে পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। অদ্য ৯জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ সকাল ১১ঘটিকার সময় জেলা প্রশাসকের আগমনে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্বাগত জানান। পরবর্তীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর সমূহ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

অতঃপর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় মঠবাড়ীয়ার বিভিন্ন অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে উপজেলার নুতন স্থাপিত আলোক উজ্জ্বল সৌন্দর্য বর্ধক সম্প্রীতি “সরোবর” শাপলা চত্বর উদ্বোধন শেষে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ ও পৌরসভার বালুর মাঠে নির্মিত গোলঘর উদ্বোধন ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন এবং হতদরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

সর্বশেষে জেলা প্রশাসক মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে,উপস্থিত সকল সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনীতিবিদ,সাংবাদিক ও সুধীজনদের সাথে মত বিনিময় করেন,এ সময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে আলোচনা করেন। তিনি আরো বলেন,আমরা সকল প্রকার জনকল্যাণে উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা সহ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে এবং সবাইকে পাশে থাকার অনুরোধ জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মঠবাড়িয়ার উন্নয়নে জেলা প্রশাসকের সর্বাত্মক আশ্বাস

09 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com