আলমডাঙ্গা সাব রেজিস্টার কোর্টে জামায়াতের নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

 আলমডাঙ্গা উপজেলা জামাতে ইসলামের উদ্যোগে আলমডাঙ্গা সাবরেজিষ্ট্রি অফিসের দুর্নিতি,অনিয়ম,সাধারন জমি ক্রেতা ও বিক্রেতাদের হয়রানি করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন  আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।তিনি বলেন,বিগত সৈরাচারি সরকারের আমলে আলমডাঙ্গা সাবরেজিট্রি অফিসে যে ভাবে দুর্নিতি,অনিয়ম হয়েছে,৫ আগষ্টের পর আমরা ভেবেছিলাম, দেশ থেকে সেই সব অনিয়ম,দুর্নিতি বন্ধ হয়ে যাবে,কিন্ত অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বেশ কিছুদিন থেকে আমারা শুনতে পাচ্ছি আলমডাঙ্গা সাব রেজিষ্টি অফিসে দলিল প্রতি অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে,এবং বিলম্ব ফিস বাবদ অতিরিক্ত টাকা আদায় সহ সমিতির চাঁদার কথা বলে আবারও টাকা উত্তলন করা হচ্ছে।সাবরেজিষরটারের কথা বলে অতিরিক্ত টাকা অদায় হচ্ছে,আমরা স্পষ্ট করে বলতে চায় সাবরেজিষ্টি অফিসে যারা জমি ক্রয়,বিক্রয় করছেন আপনারা কোন প্রকার অতিরিক্ত টাকা দেবেন না।যদি কেও অবৈধ টাকা আদায় করেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।আলমডাঙ্গা উপজেলা জামায়াতে আমির শফিউল আলম বকুল বলেন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে অনিয়ম ও দূর্ণীতিতে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে বিগত সরকারের আমলের আদতে। জমির কাগছপত্রে ভূলক্রুটি কথা বলে যেমন খারিজবিহীন জমি রেজিষ্ট্রে করা হয় বহু টাকার বিনিময়ে। আমরা সাধারণ মানুষের দুর্ভোগ হতে দেবনা।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, উপজেলা আই বি ডব্লিউ এফ সভাপতি বেলাল হোসেন, আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারি শামীম রেজাসহ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও নেতা কর্মীসহ আলমডাঙ্গা সাব রেজিস্টার কোর্টে আসা সকল সাধারন জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031