আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ সম্পন্ন

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে ৭ই জানুয়ারী ২০২৫ ইংরেজী রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ষষ্ট থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য কল্লোল বড়ুয়া ও সাবেক অভিভাবক সদস্য রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।এতে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাশ, মৌলানা আলী হায়দার, শিক্ষক মঈন উদ্দিন মোহাম্মদ খোরশেদুল আলম, আবির বড়ুয়া, কুশা বড়ুয়া, পল্লব নন্দী, মাইকেল বড়ুয়া, রুপম বড়ুয়া, মিস মৌমিতা বড়ুয়া প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ সম্পন্ন

07 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com