কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত

শাকিল হোসেন: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের মাঠে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লঙ্খে
শনিবার বিকালে ৪:৩০টায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন,কর্মীসভার প্রস্তুতি কমিটির আহবায়ক সামাদ মন্ডল,
এসময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান,কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি, মোয়াজ্জেম দেওয়ান,গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ হযরত আলী মিলন, গাজীপুর জেলা বি এন পির সদস্য খন্দকার পাভেলুর রহমান,কালিয়াকৈর পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031