সখীপুরে বন বিভাগের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল ও সমাবেশ

খাঁন আহম্মেদ হৃদয় পাশাঃ টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উচ্ছেদের বিরুদ্ধে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে শেষ হয়। পরে তালতলা চত্বরে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ প্রমুখ।
এসময় বক্তরা বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সখীপুর অঞ্চলের শতবছরের বসতভিটা উচ্ছেদ করতে আসলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। শনিবার থেকে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে। বন বিভাগের লোকজন বসতবাড়ি উচ্ছেদ করতে আসলে তাদের প্রতিহত করা হবে বলেও ওই সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ও শুক্রবার সখীপুরের হতেয়া রেঞ্জ, সখীপুর ও মির্জাপুরের সীমান্তবর্তী বাঁশতৈল রেঞ্জ এলাকায় বন বিভাগ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি বসতভিটা উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031