শিরোনাম: কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামি ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রাসেল আহামেদ : কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ঢল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর ভিশন নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

পূর্ব নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ছেলেদের জন্য টিশার্ট,মেয়েদের জন্য হিজাবসহ জীবন গঠনের বিভিন্ন বই, ডেক্স ক্যালেন্ডার সংবলিত একটি উপহার প্যাকেজ প্রদান করা হয়।

কুষ্টিয়া সরকারি কলেজের শিবির এর সভাপতি হাঃ মুজাহিদুল ইসলাম ও হাঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ। প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ সুহাইল।
সেসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাঃ সেলিম রেজা, সেক্রেটারি সাকিবুল হাসান,অধ্যাপক ড.কামরুল হাসান, কুষ্টিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রায় ১০০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমন গোছালো আর সুশৃঙ্খল অনুষ্ঠানে আসতে পেরে শিক্ষার্থীরাও শিবিরের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এমন বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের আহ্বানও জানান তারা।

এসময় বক্তারা, সুন্দর জীবন গঠনে একাডেমিক পড়াশোনা ও ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বআরোপ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031