বাংলাদেশ জামায়াতের আমীর আগমন উপলক্ষে লিফলেট বিতরণ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২৬ ডিসেম্বর  পাইকগাছায় আগমন উপলক্ষে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।  মঙ্গলবার সকালে মাওলানা আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ মধ্যে দিয়ে কেন্দ্রীয় আমীরের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান।  এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, মাওলানা কামাল হোসেন, এ্যাডঃ আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সাধারণ মোঃ আলতাফ হোসেন, সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ আসাদুল হক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যাপক আব্দুল মোমিন সানা প্রমুখ।  উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর আগমন উপলক্ষে গদাইপুর ফুটবল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031