হেসে খেলে ফাইনালে পা রাখলো বাংলার যুব টাইগাররা

সোহেল উদ্দীন লিপুঃ দুবাইয়ে যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ। পাকিস্তানে দেওয়া ১১৭ রানের টার্গেট মাত্র ২২ ওভার ১ বল ব্যাট করেই পেরিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মারুফ মৃধা প্রথম ওভারেই আঘাত হানেন। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরো আরেক ওপেনার শাহজাইব খানকেও ০ রানে ফেরান এই পেসার।

মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।

টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট।
ম্যাচ সেরা হন ইমন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হেসে খেলে ফাইনালে পা রাখলো বাংলার যুব টাইগাররা

06 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com