গুপ্তধন ভেবে সংরক্ষণ করা হয় গ্রেনেড

 

ইসমাইল আশরাফ
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে একটি ‘ধাতব বস্তু’ পান লেবু মিয়া (২৫) নামের এক কৃষক। গুপ্তধন ভেবে বস্তুটি নিজের কাছেই সংরক্ষণ করেন তিনি। পরে ভুল ভাঙ্গে তার। জানতে পারেন, আসলে বস্তুটি কোনো গুপ্তধন নয় বরং এটি পুরোনো গ্রেনেড। এরপর পুলিশের কাছে গ্রেনেড
হস্তান্তর করেন লেবু মিয়া। সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানা ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন। অবশেষে রোববার রাতে বুঝতে পারেন যে এটি গুপ্তধন নয়, পুরোনো কোনো গ্রেনেড হবে। তখন বিষয়টি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পের কর্মকর্তাদের জানান তিনি। বিজিবি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান পরে পুলিশে খবর দিলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031