সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ ১

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে।

এঘটনায় নুর আলাইশাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় সাগরের গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।তিনি জানান, সকাল ১১ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও একজন শিশু নিখোঁজ রয়েছে।সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031