শাহজাদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া 

মোঃ তারেক রহমান  : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় । ১৮ সেপ্টেম্বর (২০২৪ ইংঃ) রোজ বুধবার, বিকাল ৩টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম,শাহজাদপুর উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহিনুর আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, আমীর, শাহজাদপুর পৌরসভা।মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। মাওলানা গোলাম মোস্তফা সাহেব। উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গণ সমাবেশ তারা যুক্ত হয়। গণ সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এসময় প্রধান অতিথি শাহজাদপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে নিহতদের পরিবার কে তারা আর্থিক অনুদান প্রদান করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031