টাঙ্গাইলে সখীপুর থানার ১৯ পুলিশ সদস্যকে বদলি

খাঁন আহম্মেদ হৃদয় পাশা:  টাঙ্গাইলের সখীপুর থানায় একসঙ্গে ১৯ জন পুলিশকে বদলি করা হয়েছে। গতকাল তাঁরা সখীপুর থানা থেকে গিয়ে দেশের বিভিন্ন জেলায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। পুলিশের ১৯ সদস্যের মধ্যে ৪ জন এসআই (মোশারফ হোসেন, মজিবুর রহমান, মোহাম্মদ শরীফ, তাজুল ইসলাম) ৯ জন এএসআই ও ৬ জন কনস্টেবল রয়েছেন। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, এ থানায় ওসিসহ ৬২ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সখীপুর থানায় এই প্রথম ১৯ জন দিয়ে বদলি কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবাইকে বদলি করা হবে। পুলিশের চাকরিতে বদলি হওয়াটা একটি স্বাভাবিক ঘটনা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031