পি‌সি‌সিপি ঢাকা মহানগ‌র শাখার সভাপ‌তি রা‌সেল মাহমুদ ও সম্পাদক রিয়াজুল

পার্বত্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার এক স‌ম্মেল‌নের মধ‌্য দি‌য়ে রাসেল মাহমুদ সভাপতি ও মো. রিয়াজুল হাসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ঢাকার পুরানা পল্টনে একটি হোটেল‌‌ের মিলনায়তন হল রোমে রাসেল মাহমুদ সভাপতি ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হাসানের নাম ঘোষনা করে হয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ঢাকা মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান। প্রধ‌নি বক্তা হিসেবে ছিলেন পিসিসিপি’র মনিটরিং কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজু এবং বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে ছি‌লেন,পি‌সিএন‌পি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালাল,স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম মাষ্টার, কেন্দ্রীয় পিসিসিপি’র সাবেক সভাপতি আতাউর রহমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঢাকা মহানগর পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি রাসেল মাহমুদ ও মো. রিয়াজুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেয়া হয়। নবাগত কমিটির সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করে পি‌সিএন‌পি’র চেয়ারম‌্যান ম‌হোদয় বলেন, এই আংশিক কমিটিকে আপনার আগামী এক মাসের ভিতর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং কেন্দ্রীয় কমিটির দপ্তরে জমা তা দিবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031