বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে হত্যা, আটক ২

তরিকুল মোল্লা : বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় মো. আনোয়ার মোল্লা নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত মো. আনোয়ার মোল্লা বাগেরহাট সদর উপজেলার মাঝিডাংগা গ্রামের সলেমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) কে আটক করেছে চিতলমারী থানা পুলিশ। চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031