ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট), বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন, কালের কন্ঠ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন।
নিউজ ২৪ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ডালিম সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক, বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি জুলফিকার আলী, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমের সাংবাদিকরা একযোগে বেনজিরসহ বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা পরিবেশন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের ৭টি প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকারসহ ছাত্র-জনতার কাছে দাবি জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, স্বাধীন দেশে দিনে-দুপুরে মিডিয়ার উপরে এই নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়। অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

21 August 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com