জনপ্রিয় ব্যান্ড কণ্ঠশিল্পী শাফিন আহমেদ চলে গেলেন না ফেরার দেশে

বিখ্যাত মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী সুরকার ও গীতিকার শাফিন আহমেদ (৬৩) মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রে।শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন। ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এ কারণে শো বাতিল করেন তিনি। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে আর ফেরানো গেল না।হামিন জানান, যুক্তরাষ্ট্র তাঁদের কয়েকজন নিকটাত্মীয় আছেন। তাঁরা আপাতত শাফিনের কাছে আছেন। তিনি আজ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন।তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। তিনি মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।
তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোট বেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন, আর মার কাছে শিখেছেন নজরুল গীতি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031