পাইকগাছার লস্কর ইউপি’তে ১৩৬২’পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে পরিষদে “টিসিবি’র পন্য বিতরণ করা হয়েছে। এসময়ে ১৩৬২ পরিবারের মাঝে ২ লিটার তেল,২ কেজি মুসরীর ডাল ও ৫ কেজি চাল, পরিবার প্রতি সর্বমোট ৪৭০/= টাকা দামে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০ টায় লস্কর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময়ে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জি এম জাকারিয়া হোসেন (কৃষি উন্নয়ন ফাউন্ডেশন), ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জি এম তাজ উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী ও মর্জিনা বেগম। আরো উপস্থিত ছিলেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আওছাফুর রহমান, গ্রাম পুলিশ আব্দুল কাদের মোল্যা, মিঠুন কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, ফয়সাল আহমেদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা, দেবব্রত কুমার সানা ও মোঃ এবাদুল গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031