আলমডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের সামিউল ইসলাম নামের এক শিশুর মৃ’ত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুন, সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত শাহা বিষয়টি নিশ্চিত করেছেন।সামিউল ইসলাম হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের আইনাল হকের ছেলে। এসআই সঞ্জিত শাহা জানান, শিশু সামিউল মাটি কাটা  স্থানের পাশেই খেলা করছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031