নওগাঁয় ভূয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুম সাবা আটক

নওগাঁর পত্নীতলায় এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার৷আতুরা গ্রামের বাসিন্দা। তাকে কারাদণ্ডাদেশ দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ‘ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬০০ টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ওষুধ প্রমোট করছে, যে কোম্পানির সরকারি অনুমোদন নেই। মেয়েটি জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেনি, ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমাণাদি দেখাতে পারেনি।’ইউএনও বলেন, ‘মেয়েটি একটি কোর্স করেছে। সেটা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না ডাক্তারকে অ্যাসিস্ট করতে পারবে। এ কারণে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031