পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৯ জনের মনোনয়ন জমা।

উপজেলা পরিষদ নির্বাচন-২৪ পটিয়ায় চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান  ৮ জন ভাইস চেয়ারম্যান(মহিলা) ০৬ জনসহ ১৯ জনের মনোনয়ন জমা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রাম পটিয়ায় ঘোষিত তফসীল অনুযায়ী গতকাল ০২মে ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন। আগামী ২৯ তারিখ পটিয়ায় সকাল ০৮ থেকে বিকাল ৪০ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।মনোনয়ন পত্র যাচাই বাছাই ০৫ মে,রবিবার,মনোনয়ন প্রত্যাহার শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার।
গতকাল মনোনয়ন জমার শেষদিনে চট্টগ্রাম পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সর্বমোট ১৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারমধ্য চেয়ারম্যান পদে ০৫ জন উনারা হলেন বাবু প্রদীপ কুমার দাশ,জনাব বদিউল আলম, জনাব দিদারুল আলম, জনাব সৈয়দ নুরুল আবছার, জনাব হারুনুর রশীদ। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৮ জন উনারা হলেন আবুল সালেহ মোঃ শাহরিয়ার, আশীষ তালুকদার, এমদাদুল হাসান, ঝুলন দত্ত, মোজাম্মেল হোসেন, সাইফুল হাসান টিটু,মোহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ বেলাল। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৬ জন মনোনয়ন জমা দিয়েছেন উনারা হলেন-আফরোজা বেগম, কানিজ ফাতেমা,নুর আয়েশা বেগম,মাজেদা বেগম,সাজেদা বেগম,সুমি দে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৯ জনের মনোনয়ন জমা।

03 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com