আক্কেলপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাইজুল প্রচার প্রচারণায় শীর্ষে

আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচন।

এ নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তাইজুল ইসলাম। তিনি তিলকপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য।বর্তমানে নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে প্রচারণায় অন্যতম শীর্ষে রয়েছেন তিনি। ভোটাররাও তাকে ভোট দেওয়ার প্রতিশ্রতি দিচ্ছেন।তাইজুল ইসলাম বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন করে সদস্য ও পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। এরপর অনেকটা সময় ধরে মানুষের সেবা করে আসছি। আমি সব সময় মানুষের উন্নয়নের কাজ করতে চাই। আমি যদি এই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আক্কেলপুরে সড়ক, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন করতে চাই। ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন প্রার্থী।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আক্কেলপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাইজুল প্রচার প্রচারণায় শীর্ষে

27 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com