অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবকের গলায় ফাঁ*স

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। (২৭) এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশনে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে থানা,পুলিশ। নিহতের নাম পিপুল দে(২৭)। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার জগদিশ দে র পুত্র এবং তিনি ইউনাইটেড কনজুমার প্রোডাক্ট লোহাগাড়ার মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার সদরে বটতলী স্টেশনে লোহাগাড়া জেনারেল হাসপাতালের পার্শ্বে ডাঃ মাহমুদুর রহমানের ভাড়াটিয়া বাসায় থাকতেন পিপুল দে। সে কিছুদিন ধরে মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল।বিষয়টি তার মামা জানতে পারলে মামা-ভাগিনার সাথে নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছিল। শুক্রবার রাতেও তার ভাগিনাকে মামা বকাঝকা করে। ওইদিন রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মামা নিখিল দে জানান,তার ভাগিনা কিছুদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল গতকাল রাতেও তাকে এসব কাজ থেকে বিরত থাকতে নিষেধ করে,বকাঝকা করি।প্রতিদিনের ন্যায় রাতে ভাগিনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে অনেকবার কল দিলে রিসিভ করছিলনা। পরে বাসায় গিয়ে দেখি রুমে তালাবদ্ধ। কোন সাড়াশব্দ নেই। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিই। দরজার তালা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় ভাগিনার লাশ দেখতে পাই। নিহতের বাবা জগদিশ দে জানান,আমার ছেলে তার মামার সাথে থাকে। মামার সাথে কিছুদিন ধরে ঝগড়াঝাঁটি চলছিলো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, এসআই পারভেজ।

ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031