ডিউটির শুরুতে বিশুদ্ধ পানি সরবরাহ সকল পুলিশ সদস্যদের

চলমান প্রচন্ড তাপদাহে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের জন্য ডিউটির শুরুতে বিশুদ্ধ পানি সরবরাহ

কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত প্রায় ১৩০০ পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং সহ সকল সদস্যের জন্য পুলিশ ব্রান্ডের ১৩০০ পানির বিশুদ্ধ পানি আজ ২৮ এপ্রিল ২০২৪ বিতরন করা হয়। সারাদেশে চলমান তাপদাহে তপ্ত রৌদ্র করোটিতে দাঁড়িয়ে থেকে নাগরিক সুরক্ষা, সড়ক দূর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, নাগরিক নিরাপত্তা, মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ নিবারণে নিরলস কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত কুড়িগ্রাম জেলা পুলিশে সকল থানা,ফাড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, ডিবি, ডিএসবি, আউটসোর্সিং, সিভিল, স্টাফসহ কর্মরত প্রায় ১৩০০ অফিসার ফোর্সের ডিউটির শুরুতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্ব মুহুর্তে নিজ নিজ ইউনিট থেকে পানি নিয়ে নিয়োজিত হবে নিজ নিজ ডিউটিস্থলে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, প্রচন্ড তাপদাহে জেলা পুলিশের সদস্যরা তপ্ত রাস্তায় তাদের দায়িত্ব পালন করছে। নাগরিক নিরাপত্তায় কঠিন কঠোর পুলিশী দায়িত্বপালনে কিছুটা সহমর্মিতা, পানিশূন্যতা, সহনশীলতার পারস্পারিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সার্বক্ষনিক সেবার গতি অপ্রতিরোধ্য থাকবে, সেই জন্যই আমাদের এই উদ্যোগ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031