দিনাজপুর-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২

মো: রাবিব আল-আমিন বর্ষন,বিরামপুর প্রতিনিধিঃদিনাজপুর-ঢাকা মহাসড়কে ভুট্টা ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।

একদিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই ট্রাক অন্যদিক থেকে ছেড়ে আসা দিনাজপুর শহরমুখী সার বোঝাই ট্রাককে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও ট্রাকের সহকারীর মৃত্যু হয়। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী ও একই এলাকার রেজয়ান (২৮)। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমে জানায়, আমরা সকাল সাড়ে ৬টার দিকে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পাই। এরপর ঘটনা স্থলে এসে ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সা-আদ আস সামস গণমাধ্যমে বলেন, সকালে ফায়ার সার্ভিস সদস্যরা ২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানায়, টিএনটি মোড় এলাকায় ভুট্টা ও সার বোঝাই ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031