বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট সদর উপজেলায় বর্তমান পরিষদ পুনর্নির্বাচিত

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন একক প্রার্থী রয়েছেন।

এর আগে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম আমির ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এই পদে বাকি ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031