আলমডাঙ্গায় আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও গ্রাম ডাক্তার সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার দুপুর দুইটাই আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী ইউনিয়নের কুমারী বাজারে অবস্থিত নোঙ্গর কফি হাউসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে বিসিডিএস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলী আকবর আকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি এম জামশেদ খান,আরো উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম,বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন আর এম পি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,আরো উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য শ্রী অমল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে গ্রাম্য ডাক্তার বাদল রশিদের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন। এ সময় আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান আলমডাঙ্গা উপজেলার ভিডিএস ডাক্তার সোসাইটির সভাপতি জাকিরুল ইসলামকে আহবায়ক ও ডাক্তার জহুরুল ইসলামকে যুগ্ন-আহব্বায়ক হিসেবে মনোনীত করে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031