তাহিরপুরে এক শিশুর মৃতদেহ উদ্ধার পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের নিখোঁজ হওয়ার এক দিন পর হারুন মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃতদেহটি যাদুকাটা নদীর বালুর চড় থেকে বালু চাপা দেয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। এর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন। স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) শিশুরটির মা স্কুলে না যাওয়ার কারণে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরেনি। বাড়ি থেকে বাহির হওয়ার পর থাকে অনেক খোঁজাখুঁজি হয় কোথাও থাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে বালুর উপরে শিশুটির একটি হাত দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়ে থাকলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা আর কী কারণে তাকে মাটি চাপা দিয়েছ সে কারণ এখনো জানা যায়নি। ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031