ঈশ্বরদীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

মামুনুর রহমান,  ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে পান্তা ইলিশ ভোজনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মহিয়েষর গাড়িসহ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পান্তা ভোজন,গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা,তীর নিক্ষেপ ও আলোচনা সভার আয়োজন করা হয়।এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার টিএম রাহসিন কভীরের সভাপতিত্বে পৌর মেয়র ইসাহক াালী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, পিআইও তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,পৌর কাউন্সিলর,ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অংশ নেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031