আশুলিয়ায় ৬টি ঝুটের গোডাউনে আগুন

মোঃমনির মন্ডল,

সাভারঃ আশুলিয়ার মন্ডল বাড়িতে ৬টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১০ এপ্রিল) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার হারুন মন্ডলের মালিকানাধীন গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোডাউনটি ৬ জন ভাড়া নিয়ে ঝুটের ব্যবসা করে আসছিল। ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের মোট ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। সেখানে ৪টি ইউনিটের প্রায় আধ ঘন্টার চেষ্টায় ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, আগুনে টিনশেড গোডাউনে থাকা ঝুটের মালামাল প্রায় সব পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031