কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি শহিদুল’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৫ মার্চ ২০২৪ সকাল আনুমানিক ০৭.১০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন রতনের ঘাট এলাকা থেকে লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের বাঁশপেচাই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৪৮) ‘কে বাইসাইকেলে করে ৩.৩ কেজি গাঁজা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031