কুড়িগ্রামে ২৬২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি শাহিন’কে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ মার্চ ২০২৪ দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে দিনমজুর সেজে অভিযান পরিচালনা করে রৌমারী উপজেলা পরিষদের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানাধীন জেলার সুলতানপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিন মিয়া (২০)’কে ২৬২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031