লালমনিরহাট জেলায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলার মধ্যবর্তীস্থল হাতীবান্ধা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার লালমনিরহাট জেলা কমিটির সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্টিত। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আঃ জব্বার, বিশেষ অতিথিদের হাতীবান্ধা প্রেসক্লাব আহবায়ক বিশিষ্ঠ সিনিয়র সাংবাদিক ও হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন, দৈখাওয়া আর্দশ কলেজের সহকারী অধ্যাপক আঃসালাম,মনিরুল ইসলাম পল্লব মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জান সোহেল, অন্যান্যদের মধ্যে মফস্বল সাংবাদিক ফোড়াম এর জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি শেখ আলতাফ হোসেন সুমন, প্রমুখঃ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031