মোটর সাইকেলে লুকিয়ে আনা গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ধৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে বিভিন্ন স্থানে বিক্রি করে।

এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দ দল ছায়া তদন্ত শুরু সহ তাদের উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউপির গোয়ালবাড়ি সদরঘাট পাইকড়তলা এলকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় মোটর সাইকেলে গাঁজা বহন করে অন্যত্র যাওয়ার প্রাক্কালে আভিযানিক দলের নিকট উক্ত আসামীদ্বয়কে গাঁজা সহ হাতেনাতে আটক করে।০১ মার্চ ২০২৪ ইং তারিখ ২১:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউপির গোয়ালবাড়ি সদরঘাট পাইকড়তলা এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় আসামী ১। মোঃ আরিফ হোসেন (৪২), পিতা- মৃত ফায়েক আলী, মাতা-মৃত আনোয়ারা, সাং- মধ্যবাজার, ২। মোঃ সুমন আলী (৩৩), পিতা- মোঃ আব্দুস সামাদ, মাতা-মোছাঃ বেবি বেগম, সাং-পন্ডিতপুর, উভয় থানা- নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে ০২ কেজি গাঁজা এবং গাঁজা বহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031