পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোজের ১০ দিন পর মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার।

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ডাটুয়ার হাট পামলালপাড়া এলাকার একটি ডোবা হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজনের জানালে তারা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করলে তার পরিচয় নিশ্চিত করা হয়।মানসিক প্রতিবন্ধী হাজেরা বেগম ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নিখোজ ছিল। পরিবারের লোকজন অনেক খোজাঁখুজির পরেও তার কোন সন্ধান পাননি।মানসিক ভাবে প্রতিবন্ধী মহিলার নাম হাজেরা বেগম (৬০)। সে মৃত হেলিম উদ্দিনের মেয়ে। প্রতিবন্ধী হাজেরা বেগমের বাড়ি ঠাকুরগাও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নাবারহাট এলাকায়।১০ নং চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বুলু মহিলার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। মহিলার আত্বীয় স্বজনদের খবর দিয়েছি।দেবীগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী জানান, প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী থাকা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করতো।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম মানসিক প্রতিবন্ধী বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মহিলার মৃত্যুর বিষয়টির বিস্তারিত তথ্য জানা যাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031