হিজলার আবদা হাফিজিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসার বিদায় অনুষ্ঠান ও ক্রেশ প্রদান অনুষ্ঠিত ৷

আজ ২১ফেব্রুয়ারী বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার, বরিশালের হিজলা উপজেলার, ৫নং হিজলা গৌরব্দী ইউনিয়নের, আবদা হাফিজিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসার জামাতে ফার্সিখানা (৫ম শ্রেনী) এর ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন ৷ মাওলানা সালাহ উদ্দিন খাঁন বললেন, এই দেশ ও জাতির জন্য, দেশের স্বাধীনতার জন্য, মাতৃভাষার জন্য , দেশের বিজয়ের জন্য, যারা এদেশে আত্মত্যাগ দিল তাদের রুহের মাগফিরাতের জন্য ভুমিকা এদেশের কওমী মাদ্রাসাগুলিই করে ৷ তিনি আরও বলেন ৷ যারা কবরে শুয়ে আছে তারা যদি আসার সুযোগ পেত? তাহলে এদেশের সরকার প্রধানকে বলতো, আমরা দেশের জন্য জিবন দিলাম, আমাদের জন্য এদেশের স্কুল কলেজ ভার্সিটির লোকেরা আমাদের জন্য কিছুই করতে পারেনা, যা করে এদেশের কওমী মাদ্রাসা গুলিই করে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলার মুজাহিদ কমিটির সদর মাওলানা আবুবকর ছিদ্দিক হামিদী, মুফতী হাবিবুল্লাহ, জনাব আলম শরিফ সিকদার, মাকসুদ শেখ, জনাব আবুল হোসেন কাজি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকগন । অনুষ্ঠানে সভাপতি করেন, জনাব সালাহ উদ্দিন কাজী ৷ আরগুজারে, মাওলানা আবদুল্লাহ আল মামুন।মোহতামিম আবদা হাফিজিয়া কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা। অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেশ প্রদান করা হয় ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031