২৯ বোতল বাংলা মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৯ বোতল বাংলা মদসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দলের সদস্য। সে দীর্ঘদিন ধরে বাংলা মদ সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে মাদক বিক্রি করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত সময় মাদকের একটি চালান উক্ত এলাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করবে । এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উল্লেখিত মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট হতে ২৯ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

১৩ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ রাত ২১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আতাহার বাজার হইতে নয়াগোলাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাহেব আলী (২৯), পিতা-মোঃ বজলুর রহমান, মাতা-মোছাঃ তাজকেরা, সাং-সরজন, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২৯ বোতল বাংলা মদসহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031