স্কুল ছাত্র টিটু হ’ত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা রোমান গ্রে’ফ’তা’র

নেত্রকোণার পূর্বধলায় বহুল আলোচিত স্কুল ছাত্র মো. রেজাউল ইসলাম টিটু (১৬) হত্যা ঘটনায় মামলার প্রধান পলাতক আসামী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪ আভিযান পরিচালনা করে সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে প্রধান আসামী রোমন তালুকদারকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত বছরে ১১ ডিসেম্বর পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণীর শিক্ষার্থী মো. রেজাউল করিম (টিটু) মৃত্যু হয়।নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে।পরবর্তীতে নিহত টিটুর মা আয়েশা বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031