মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে বেগম রাশেদা সুলতানা।

মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে বেগম রাশেদা সুলতানা।

মোঃ রমজান হোসেন নওগাঁ প্রতিনিধি

নির্বাচন কমিশনারের প্রতি সাধারন মানুষদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি। রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ ধামুরহাট-পত্নীতলা আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
এসময় প্রধান অতিথি বলেন, এই নির্বাচন-এ সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুনরায় ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টিতে আমরা সফল হয়েছি। তাই আগামীতেও প্রতিটি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলাআসনের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই আসনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। এই আসনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টির এ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031