মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত।

মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত।

 

মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০ ঘটিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত নানা আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়নাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দীন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোমিনুল ইসলাম মোমিন, জাহাঙ্গীর সেলিম ইন্সপেক্টর ( অপারেশন) মেহেরপুর সদর থানা, আনোয়ার হোসেন (অবঃ)উপজেলা শিক্ষা অফিসার মেহেরপুর, আনারুল ইসলাম সদর একাডেমিক সুপারভাইজার, আক্তারুজ্জামান গবেষণা কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় প্রধান শিক্ষক মোঃজাব্বারুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেল রানা, আব্দুস সামাদ, কামাল, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিলন, জুয়েল, নাসিমা, সাথী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031