সাংবাদিকের মোটর সাইকেল ছিনতাই

সড়কে গাছ ফেলে দীপ্ত টিভির সাংবাদিক জেলা প্রতিনিধির মোটর সাইকেল ছিনতাই

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা-আমতলা সড়কের রাস্তায় গাছ ফেলে সড়ক আটকিয়ে, অস্ত্রের মুখে দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল ছিনতাই করেছে ডাকাতদল।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাটিকাটা-আমতলি সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানায়, নিজ বাড়ি মাঝুখান এলাকা থেকে তিনি রাত সাড়ে ১০টার দিকে তার কালিয়াকৈর শ্বশুড়বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মাটিকাটা-আমতলি  সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় পৌছলে, রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখে তার মোটর সাইকেলের গতি কমানোর সাথে সাথেই, রাস্তার দুই পাশ থেকে কয়েকজন দ্রুত এসে তার দিকে লাইট ধরে। এসময় তাকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল ও তার সাথে থাকা মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে চাইলে, পরে তার সাংবাদিকতার পরিচয় জানতে পেরে ডাকাতদল মোবাইলসহ অন্যান্য মালামাল ফেরত দিয়ে তার হাত পা বেধে রাস্তার পাশে ফেলে রেখে  মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
এসময় জাহাঙ্গীর আলম অনেক চেষ্টা করে তার হাত ও পায়ের বাধন খোলে বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষনিক পুলিশ ঘঠনাস্থলে পৌছে  এলাকার বিভিন্ন স্থানে মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চালায়।  বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তার মোটর সাইকেলের কোন সন্ধান করতে পারেনি থানা পুলিশ।
তবে এ ব্যপারে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, মোটর সাইকেল উদ্ধারের জন্য তাদের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031