ভালুকায় প্লাস্টিক কারখানায় আগুন নিহত ১

ভালুকায় প্লাস্টিক কারখানায় আগুন নিহত ১

 

ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরীর কারখানায় ড্রাম বিস্ফোরিত হয়ে বিল্লাল হোসেন (৫৫) এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরী করা হতো একটি কারখানায়। ওই কারখানার ডিজেল রাখার একটি ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031