কালিয়াকৈরে ৩ ফসলি উর্বর কৃষি জমির মাটি লুট, জরিমানা-ভেকু জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে উর্বর কৃষি জমি কেটে, মাটি অন্যত্র নেওয়ায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে সদ্যযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও চারটি ভেকু জব্দ করা হয়েছে।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় তিন ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি লুটে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই এলাকার শফিকুল ইসলাম নামের এক মাটি ব্যবাসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি ভেকু জব্দ করা হয়। অপর মাটি ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য গুহ জানান , ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।অন্যান্য দোষী মাটি ব্যবসায়ীদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে ৩ ফসলি উর্বর কৃষি জমির মাটি লুট, জরিমানা-ভেকু জব্দ

20 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com