খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত-৪

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত-৪।

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি লোগাং ইউনিয়নে অনিল কারবারি পাড়ায় প্রতিপক্ষের গুলিতে পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করেছে। এছাড়া এ ঘটনায় আরো তিন জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল ১১ ডিসেম্বর আনুমানিক রাত ১০ দিকে পানছড়ি উপজেলার লোগং ইউনিয়নের অনিল কার্বারি পাড়া নামক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য মতে নিহতদের মধ্যে পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২),পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৮),গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রহিনসা ত্রিপুরা।

এ ঘটনায় আরো নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা যায়,সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ উক্ত ৭ জন নেতা-কর্মী গতকাল লোগাং ইউনিয়নে ঐ এলাকায় যান। তারা রাতে অনিল পাড়া নামক গ্রামে এক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে একটি সশস্ত্র দল ওই বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রহিনসা ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। পরে হত্যার নিশ্চিত করে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় নিখোঁজ তিন জনের মধ্যে নীতি দত্ত চাকমা ও হরি কমলকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আজ সকালে স্থানীয় থানা পুলিশ গতনাস্থলে গিয়ে নাশটি উদ্ধার করে পোস্টমটামের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত এই ঘটনার কোন মামলা হয়নি। এই হত্যাকাণ্ডের জন্য নিহতদের আপনজনরা ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত-৪

12 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com