কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নি*হত ২

কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নি*হত- ২

 

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুল কদ্দুস মিয়ার ছেলে আবু তাহের (৪৫) ও লক্ষিপুরের সদর থানার কল্যাণপুর এলাকার আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৩৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে
ঢাকাগামী একটি প্রাভেটকার, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লাগে । এসময় প্রাইভেটকারে থাকা দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের  লাশ পরিবারের নিকট দিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নি*হত ২

10 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com