কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মুলক প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিষয়ক ৫ দিন

কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মুলক প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ।।

 

২৮/১১/২০২৩ তাং মঙ্গলবার বৈকাল ৪ ঘটিকার সময় উপজেলা কাউখালী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদক বিরোধী সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক – “জনসচেতনতা মূলক প্রশিক্ষণ”।। যুব উন্নয়নের আওতাধীন সকল যুব সংগঠনের যুবক-যুবতীদের অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং প্রতিবাদী হয়ে প্রচার-প্রচারণায় ভূমিকা গ্রহণে ক্ষতিকর বিষয় তুলে ধরা হয়েছে।
পরবর্তীতে বৈকাল ৫ ঘটিকার সময় একই স্থানে যুব উন্নয়ন অধিদপ্তর ইনপেক্ট (৩য় পর্যায়) প্রকল্পের “সমন্বিত স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক” ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স-এর উদ্বোধনী আলোচনা করা হয়। বিভিন্ন খামারি পশু পাখির বর্জ্য দিয়ে, যাতে করে বায়োগ্যাস তৈরিতে স্বল্পমূল্যে জ্বালানি গ্যাস উৎপাদন করা যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মো: আবু সাঈদ মিয়া-উপজেলা চেয়ারম্যান কাউখালী, বিশেষ অতিথি- অশোক কুমার সাহা- উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর, মোঃ জাকারিয়া-অফিসার ইনচার্জ কাউখালী থানা, এস এম জাহিদ হোসেন-যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালী, উজ্জল দেবনাথ-যুব উন্নয়ন কর্মকর্তা স্বরূপকাঠি, মোঃ আতিয়ার রহমান-ক্রেডিট ফার্স্ট মার্কেটিং অফিসার, শ্যামল কৃষ্ণ হালদার-সহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন :- স্বজল মোল্লা- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যবৃন্দ ।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031