কালিয়াকৈরে অবরোধবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা কর্মী বৃন্দ।

কালিয়াকৈরে অবরোধবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা কর্মী বৃন্দ।

 

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নিয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেনের নেতৃত্বে মাঠে ছিল আওয়ামী লীগ। গতকাল বুধবার অবরোধের প্রথম দিনে কালিয়াকৈরে গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। মৌচাক, সফিপুর, চান্দরা ও কালিয়াকৈরে পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে সক্রিয় ভাবে মাঠে ছিল আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার আঞ্চলিক সড়কের প্রবেশমুখে ও উত্তর বঙ্গের ২২টি জেলার প্রবেশদ্বারখ্যাত, উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ে অবস্থান নিয়ে অবরোধবিরোধী শান্তি সমাবেশ ও মিছিল করেন আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে মিছিল করতে দেখা গেছে তাদের।

গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকে ২টা পর্যন্ত সফিপুর এলাকায় সারাদেশে অবরোধের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সহিংসতা ও জ্বালাও পোড়াও কর্মসূচির প্রতিবাদে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা ও শান্তি মিছিল শেষে সমাবেশ করেছেন। মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার মৌচাক থেকে শুরু করে সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়, লতিফপুর, কালিয়াকৈর বাইপাস, কেন্দ্রিয় বাসটার্মিনাল, লতিফপুর হয়ে সফিপুর এলাকায় এসে শেষ হয়। অবরোধবিরোধী শান্তি মিছিল সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবির সম্রাট, সাধারন সম্পাদক আশিক দেওয়ান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতার্মীরা অবরোধের প্রতিবাদে মোটর সাইকেল শোভাযাত্রা, শান্তি মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। কালিয়াকৈর উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভোরে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া সকাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তা নিশ্চিতে মহা-সড়কসহ বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031