ধামরাইয়ে ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে জামাত-বিএনপির অবরোধ বিরোধী শান্তি মহড়া দিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান(সিআইপি)।।

ধামরাইয়ে ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে জামাত-বিএনপির অবরোধ বিরোধী শান্তি মহড়া দিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সিআইপি।

 

 

ঢাকার ধামরাইয়ে তিন শতাধিক মোটরসাইকেল ও অর্ধ শতাধিক প্রাইভেটকার নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি’র অবরোধ বিরোধী শান্তি মহড়া দিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্দম আল জামান(সিআইপি), উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া মুক্তাঙ্গন ৭১-চত্বর থেকে বুধবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামানের(সিআইপি) নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তিন শতাধিক মোটরসাইকেল ও অর্ধ শতাধিক প্রাইভেট কার নিয়ে এ শান্তি মহড়া ও শুভযাত্রা বের করে।এ মোটরসাইকেল শোভাযাত্রা বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়কের বারোবাড়িয়া বাস স্ট্যান্ড হয়ে ইসলামপুর বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ করে। এরপর মোটরসাইকেল শোভাযাত্রাটি ধামরাই পৌর শহরের অলিগলি প্রদক্ষিণ করে কালামপুর বাজার হয়ে মহাসড়কের ডাউছিয়া চেয়ারম্যান আড়তে গিয়ে সমাবেশ আকারে শেষ হয়।

এতে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাম্মদ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন,ধামরাই সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব প্রমুখ।
সমাবেশ শেষে কয়েক হাজার মানুষকে আমেনা- নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজসিক ভুরিভোঁ করানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031