কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা মহব্বত আলী গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাঠপাড়া শ্রমিক লীগের সভাপতি মো. মহব্বত আলীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে খোকসা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মহব্বত আলী খোকসা মাঠপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত শরাফত আলীর ছেলে এবং মাঠপাড়া শ্রমিক লীগের সভাপতি।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।খোকসা থানা পুলিশ আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা মহব্বত আলী গ্রেপ্তার

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com